বিশেষ প্রতিনিধি, nipon।।
শনিবার (২ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট শীর্ষক জাতীয় কনভেনশন’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন মন্তব্য করেছেন সরকার জনগণের রায় অস্বীকার করছে।
গণভোটে জনগণের স্পষ্ট মতামত থাকা সত্ত্বেও সেই রায় অস্বীকার করেছে সরকার। তাদের দায়িত্ব ছিল সংবিধান সংস্কার পরিষদ গঠন করা কিন্তু, তারা তা না করে সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রায় ৭০ শতাংশ জনগণ গণভোটের পক্ষে মত দেওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐকমত্য তৈরি হয়েছিল দ্রুত সংস্কার বাস্তবায়নের প্রত্যাশা ছিল। কিন্তু গণভোটের রায় বাস্তবায়নের পরিবর্তে সেটিকে কখনও ‘প্রতারণার দলিল’, কখনও ‘অসাংবিধানিক’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
আরও পড়ুন-
জামায়াতের মেয়রপ্রার্থী সাদিক কায়েম
ব্যাংক খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে আখতার হোসেন বলেন, ' হাজার হাজার কোটি টাকা লুটপাট কারীদের জন্য খুব সামান্য অর্থ ফেরত দিলেই মালিকানা ফিরে পাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। ফলে ভবিষ্যতে আরও বড় ধরনের লুটপাটের পথ উন্মুক্ত হবে উল্লেখ পূর্বক তিনি বলেন সংবিধানের মৌলিক কাঠামোয় পরিবর্তন আনতে হলে একটি উচ্চতর কাঠামোর প্রতিষ্ঠান প্রয়োজন। সেই প্রয়োজন থেকেই সংবিধান সংস্কার পরিষদের ধারণা এসেছে, যা আগে কোনও দলই প্রত্যাখ্যান করেনি।
এফ এ/আয়না