বিশেষ প্রতিনিধি, nipon।।
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে র্যাব-৬। শনিবার (২ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করে র্যাব।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবিন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর রোডে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় সাতক্ষীরার শ্যামনগর থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হলে সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ক্রিস্টাল মেথের (মিথাইল অ্যামফিটামিন) পরিমাণ ছিল ১ কেজি ৫১০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাদকদ্রব্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
ইমন/ হাফিজ/ আয়না নিউজ