বিশেষ প্রতিনিধি, nipon।।
ভারত প্রতিবেশী ১১ দেশকে নিয়ে চলতি মাসে প্রায় দুই সপ্তাহ ধরে এ বিশাল সামরিক মহড়া চালাবে বলে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আগামী ১৮ থেকে ৩১ মে ভারতীয় সেনাবাহিনী মেঘালয়ের উমরোইতে অবস্থিত ফরেন ট্রেনিং নোডে প্রথমবারের মতো বহুজাতিক সামরিক মহড়া ‘প্রগতি’ তে মহড়া চলবে। এ মোহড়ায় ১১টি বন্ধুত্বপূর্ণ দেশের সামরিক প্রতিনিধিরা অংশ নেবেন। প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি করা এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে আস্থা গড়ে তোলা এই মহড়ার লক্ষ্য।
আরও পড়ুন-
যুদ্ধজাহাজে জ্বালানি,খাবার ও গোলাবারুদ মজুদ যুক্তরাষ্ট্রের
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে,যৌথ নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি সবার প্রতিশ্রুতির প্রতিফলন এই উদ্যোগ। অতিরিক্ত মহাপরিচালক (জনসংযোগ) বিভাগ জানিয়েছে, এই মহড়া আঞ্চলিক বাহিনীগুলোর মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরে। বিদ্রোহ দমন এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রম মহড়ায় লাওস, মিয়ানমার, সিশেলস, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া ও ভুটান অংশ নিচ্ছে। এ যৌথ প্রশিক্ষণ ও প্রতিরক্ষা কূটনীতি প্রতিবেশী দেশ ও ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে ভারতের প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির অংশ,যেখানে সক্ষমতা উন্নয়ন ও যৌথ কার্যক্রম পরিচালনার দক্ষতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।
এই মহড়ার মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী দ্বিপাক্ষিক প্রশিক্ষণ থেকে সরে এসে বহুপাক্ষিক বা কনসোর্টিয়ামভিত্তিক অংশগ্রহণের দিকে এগোচ্ছে। এই আয়োজনে ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা তুলে ধরে এসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে শিল্প খাতে অংশীদারিত্ব বাড়ানোর চেষ্টা করা হবে।
এফ এ/আয়না