বিশেষ প্রতিনিধি, nipon।।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের অধিকাংশই শ্রমিক। শুক্রবার (১ মে) সকালে যশোরের জেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত র্যালিপূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন শ্রমিকদের কর্মসংস্থান ফিরিয়ে দেয়া এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি কলকারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে উদ্যোগ নিয়েছে সরকার।
আরও পড়ুন-
শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় বদ্ধপরিকর সরকার : রাষ্ট্রপতি
সরকার চেষ্টা করছে শ্রমিকদের ন্যায্যমজুরি নিশ্চিত করে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে শ্রমিকদের পরিবারে আরও একটু সচ্ছলতা আনার। কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করে দেয়া হয়েছে বলেও জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অমিত বলেন, ‘হাওরাঞ্চলে অতিবৃষ্টির কারণে যেসব কৃষকের ফসলহানি হয়েছে, তাদের ক্ষতি পুষিয়ে দেয়ার জন্য আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে বিশেষ খাদ্য সহায়তা দেয়া হবে।
যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতারা আলোচনা সভায় বক্তব্য রাখেন।
এফ এ/আয়না