বিশেষ প্রতিনিধি, nipon।।
নীলফামারী প্রতিনিধি: ৯তম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ ও র্যালি করেছে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। মে দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ( ১লা মে) নীলফামারী জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বৈষম্যমুক্ত ৯তম পে-স্কেল ঘোষণা করা।
এতে ১:৪ অনুপাতে ১২টি গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা নির্ধারণ করা। চলতি অর্থ বছরের মধ্যেই পে-স্কেলের গেজেট প্রকাশ করা।
সমাবেশে ১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরামের জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দীর্ঘদিনের বেতন বৈষম্য নিরসনে ৯তম পে-স্কেলের বিকল্প নেই। অবিলম্বে গেজেট প্রকাশ করা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি সেলিম আক্তার এবং সঞ্চালনা করেন রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান আরিফ। এতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কয়েকশ কর্মচারী অংশ নেন।
সুভাষ/ হাফিজ