বিশেষ প্রতিনিধি, nipon।।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক পিএলসিকে ‘এ’ ক্যাটাগরি থেকে নামিয়ে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করেছে । টানা দুই বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় ব্যাংকটির বিরুদ্ধে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন-
লিটারে ৪ টাকা বাড়লো বোতলজাত সয়াবিন তেলের দাম
ইসলামী ব্যাংকের শেয়ার জেড ক্যাটাগরিতে নামানোর কারণে এদের শেয়ার কিনতে কোনো ঋণ পাওয়া যাবে না এবং তা আজ থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। বেসরকারি খাতের ষ্ট্যান্ডার্ড ব্যাংক এবং সাউথ বাংলা ব্যাংককে একই কারণে বিএসইসি ‘বি’ ক্যাটেগরি থেকে ‘জেড’ ক্যাটেগরিতে নামানোর সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে শেয়ারবাজারে দিনের শুরুতে আজ ইসলামী ব্যাংকের প্রতি শেয়ার ৩৪ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়। দুপুর দেড়টায় তা ৩৩ টাকা ৪০ পয়সায় নেমে দরপতনের মাধ্যমে শদ্ধ্যমে।
এফএ/আয়না