বিশেষ প্রতিনিধি, nipon।।
ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয় এবং বিএনপি এ ধরনের রাজনীতি সমর্থন করে না। এমন মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সচিবালয়ে বৌদ্ব ধর্মালম্বী নেতাদের সঙ্গে শুভেচ্ছ বিনিময় শেষে তিনি এসব মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, বিশ্বের প্রতিটি ধর্মই মানুষের কল্যাণ ও শান্তির শিক্ষা দেয়। বৌদ্ব ধর্মের পঞ্চশীল নীতি প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার, মিথ্যা ও মাদক থেকে বিরত থাকা মানবজীবনের জন্যও গুরুত্ব নির্দেশনা বহন করে।
প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় আইন ও ধর্মীয় মূল্যবোধ উভয়ই যদি মানুষ সঠিকভাবে অনুসরণ করে, তাহলে একটি মানবিক সমাজ গঠন সম্ভব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব।
তিনি আরও বলেন, বাংলাদেশ স্বাদীন হয়েছে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের আত্মত্যাগের মাধ্যমে। তাই এই দেশ সবার, এখানে কেউ সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশি।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশি জাতীয়তাবাদ এমন একটি রাজনৈতিক দর্শন, যা দেশের সব ধর্ম, বর্ণ ও নৃগোষ্ঠির সহাবস্থান নিশ্চিত করতে সক্ষম।
তারেক রহমান বলেন, ধর্ম,বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাই তাদের রাজনৈতিক অঙ্গীকার।
হাফিজ/ আয়না নিউজ