বিশেষ প্রতিনিধি, nipon।।
দেশে হাম ও ডেঙ্গু রোগ মোকাবেলায় সরকারের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (৩০এপ্রিল ) রাজধানীর আগারগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শন শে্যেষ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিনসহ মানবসম্পদ কোনও কিছুরই সংকট নেই। নির্ধারিত বাজেট থাকলেও গত ১৭ বছরে স্বাস্থ্যখাতে তা ব্যয় করা হয়নি।
তিনি আরও জানান, চলতি বাজেটের পর স্বাস্থ্যখাতের সক্ষমতা আরও বাড়ানো হবে। পাশাপাশি আগামী মে মাসের মধ্যেই দেশে হামের প্রকোপ কমে শূন্যের কাছাকাছি নেমে আসবে বলে আশাবাদ করেন তিনি।
এসময় যক্ষ্মা (টিবি) ও অন্যান্য সংক্রমক রোগ নিয়ন্ত্রণে বাংলাদেশের জন্য ৬ লাখ মার্কিন ডলারের জিন এক্সপার্ট কার্ট্রিজ এবং শিশুদের জন্য ১১ হাজার কোর্স টিবি ওষুধ সহায়তা হিসেবে দেয়া হেয়। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এসব সহায়তা স্বাস্থ্যমন্ত্রীর কাছে হস্তান্ত করেন।
সরকারি কর্মকর্তারা বলছেন এ ধরনের সহায়তা রোগ নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও জোরদার করবে।
হাফিজ/ আয়না নিউজ