বিশেষ প্রতিনিধি, nipon।।
ময়মনসিংগহর ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধ ও নেশার টাকার জন্য আয়েশা খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে নাতি জসিম উদ্দিন। হত্যার অভিযোগে জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) রাত ৯ টার দিকে উপজেলার ভাইটকান্দির জাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আয়েমা খাতুনের স্বামী অনেক বছর আগে তাকে তালাক দিয়ে চলে যান।
পরে তার একমাত্র ছেলে মারা যাওয়ার পর তিনি নাতি জসিমকে লালন-পালন করেন। বড় হয়ে জসিম আলাদা বসবাস শুরু করলেও পারিবারিক কলহের কারণে তার দাম্পত্য জীবন ভেঙে যায় এবং এরপর থেকে তিনি একাই থাকতেন।
জানা গেছে, আয়েশা খাতুনের নামে থাকা জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। একই সঙ্গে জসিমের মাদকাসক্তির কারণে নেশার টাকার জন্য প্রায়ই দাদির সঙ্গে তার ঝগড়া হতো। ঘটনার দিনও টাকা ও জমি নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে জসিম ধারালো দা দিয়ে আয়েশা খাতুনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা জসিমকে আটক করার চেষ্টা করলে তার হাতে অস্ত্র থাকায় কেউ এগোতে পারেনি। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধরের চেষ্টা করলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল হাসান জানান, পূর্বেও দাদির দেয়া জমি বিক্রি ও আরও জমি নিজের নামে লিকে নেয়ার জন্য চাপ দিচ্ছিলেন। এসব বিষয় নিয়েই দাদি নাতির মধ্যে বিরোধ তৈরি হয়ে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
হাফিজ/ আয়না নিউজ