বিশেষ প্রতিনিধি, nipon।।
সারা দেশে সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের বিশাল কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এমনটাই বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবাইকে তৎপর হওয়ার এবং বৃক্ষরোপণ কার্যক্রম আরও জোরদার করার নির্দেশও দেন তিনি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ সংক্রান্ত সেল’-এর সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশনা দেন।
হাফিজ/ আয়না নিউজ