বিশেষ প্রতিনিধি, nipon।।
বলিউডের বর্ষীয়ান অভিনেতা আন্নু কাপুর চলচ্চিত্রে অন্তরঙ্গ দৃশ্যের নেপথ্যের এক অন্ধকার দিক নিয়ে মুখ খুলে বি-টাউনে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। ঠোঁটকাটা,কোনো রাখঢাক না রেখে সত্য বলা বৈশিষ্টের কারনে পরিচিত তিনি। সম্প্রতি জনপ্রিয় সঞ্চালক সিদ্ধার্থ কান্নানের ইউটিউব শো-তে অন্নু কাপুর সিনেমার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বলেছেন,'শুটিং চলাকালীন অন্তরঙ্গ দৃশ্যে অনেক পুরুষ অভিনেতা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যা সহ-অভিনেত্রীদের জন্য চরম বিব্রতকর ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় পরিচালক ‘কাট’ বলার পরেও পুরুষ অভিনেতারা দৃশ্য থেকে বের হতে পারেন না বা ইচ্ছাকৃতভাবে থামেন না। কিছু ব্যক্তি আসলে এই ধরনের মুহূর্তের সুযোগ নিতে চান।’
আরও পড়ুন-
আন্নু কাপুরের এমন বিস্ফোরক মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা শুরু হওয়ায় নেটিজেনদের একাংশের দাবি কাজের জায়গার নিরাপত্তা ও পেশাদারিত্ব নিয়ে অভিনেতা যে প্রশ্ন তুলেছেন তা অত্যন্ত প্রাসঙ্গিক। কেউ তার সাহসিকতার প্রশংসা করছেন, আবার কেউ মনে করছেন এটি ঢালাওভাবে সবাইকে অভিযুক্ত করার নামান্তর।
এফএ/আয়না