বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, দিনের বিভিন্ন সময়ে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও আশেপাশের এলাকায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা সহনীয় হলেও নগরজীবনে স্বস্তির পাশাপাশি চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
এদিকে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস।
সংশ্লিষ্টরা নগরবাসীকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং বজ্রপাতের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
হাফিজ/ আয়না নিউজ