বিশেষ প্রতিনিধি, nipon।।
মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামে নিয়ন্ত্রণহীন মাইক্রোবাস একটি বাড়িতে ঢুকে পড়লে এ ঘটনায় আরশাদ আলী নামে এক ব্যক্তি আহত হয়েছেন। মাইক্রোবাসটি থেকে প্রায় দেড় কেজি গাঁজাসহ অনিক হোসেন বিপ্লব নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বুধবার (২৯ এপ্রিল) ভোর আনুমানিক ৫টায় এ ঘটনা ঘটে।
ভোরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে সজোরে ধাক্কা দিলে বাড়ির ইটের দেয়াল ভেঙে পড়ে এবং বাড়ির মালিক আরশাদ আলী আহত হন বলে জানিয়েছেন স্থানীয়রা। ধাক্কার পর মাইক্রোবাসটি সড়কের ওপর উল্টে গেলে গাঁজাসহ চালক অনিক হোসেন বিপ্লবকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন-
মাকে হত্যা অভিযোগ মেয়ের বিরুদ্ধে
মেহেরপুর সদর থানার রামদাসপুর পুলিশ ক্যাম্পের এসআই অনুপ কুমার দাস বলেন, সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দ্রুত এলাকা ছেড়ে যাওয়ার সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড়িতে ঢুকে পড়ে। গাঁজা ও মাইক্রোবাসসহ আটক ব্যক্তিকে হেফাজতে নিয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এফএ/আয়না