বিশেষ প্রতিনিধি, nipon।।
যশোরের কেশবপুরে বেড়াতে এসে মা গৌরি রানী অধিকারীকে (৭৫) হত্যার অভিযোগ উঠেছে মেয়ে দীপ্তি অধিকারীর (৫০) বিরুদ্ধে। সোমবার (২৭ এপ্রিল) গভীর রাতে কেশবপুর পৌরসভার সাহাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। কেশবপুর পৌরসভার সাহাপাড়া এলাকার মৃত কালিপদ অধিকারীর স্ত্রী নিহত গৌরী রানী।
আরও পড়ুন-
ত্রিভুজ প্রেমের নির্মম পরিণতি জোড়া খুন
কয়েকদিন আগে গৌরী রানীর মেয়ে দীপ্তি অধিকারী মায়ের বাড়িতে বেড়াতে আসলে মঙ্গলবার সকালে দীপ্তিকে তার দেবর পবিত্র অধিকারী বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ওই বাড়িতে আসেন। এ সময় পবিত্র অধিকারী বাড়ির দোতালায় উঠে দেখেন তার ভাবির মা গৌরী রানী মৃত অবস্থায় পড়ে রয়েছে আর ভাবী দীপ্তি বিবস্ত্র অবস্থায় বাথরুমে বসে আছে।
কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্ত মেয়ে দীপ্তি অধিকারীকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হয় রাতে দীপ্তি তরকারি কাটার বটির আছাড়ি দিয়ে তার মায়ের কপালে ও মাথার পেছনে আঘাত করলে রক্তক্ষরণে ঘটনাস্থলেই গৌরী রানীর মৃত্যু হয়। জানাযায় দীপ্তি অধিকারী একজন মানসিক ভারসাম্যহীন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এফএ/ আয়না