বিশেষ প্রতিনিধি, nipon।।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২০২৫-২৬ মৌসুম আগামী ৪ মে শুরু হয়ে ১১ জুন শেষ হওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ মৌসুমে ৬টি ভেন্যুতে ৬৯টি ম্যাচের পূর্ণাঙ্গ সূচি শিগগিরই ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এবার খেলায় সুপার লিগ পর্ব রাখা হয়নি খেলা হবে একক লিগ পর্বে। লিগের নিয়ম অনুযায়ী অবনমনের জন্য প্রথম বিভাগে একটি রেলিগেশন লিগ হবে। বিসিবি ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে শুরুতে রেলিগেশন না রাখার ব্যাপারে সিদ্ধান্তে আসলেও ডিপিএল প্রতিদ্বন্দ্বীহীন হওয়ায় এ নিয়ে সমালোচনার আশঙ্কায় সে সিদ্ধান্ত থেকেসরে আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৬৬টি ম্যাচ নিয়ে হবে লিগ পর্ব যেখানে ৩টি ম্যাচ থাকছে রেলিগেশন লিগে।
আরও পড়ুন-
ছুরি-কাঁচির নিচে ভাঙা চোয়াল নিয়ে মদ্রিচ
প্রিমিয়ার লিগে প্রতিটি দলে আগেই জানানো হয়েছিল খাবার সরবরাহের কথা। প্রতিটি ম্যাচের জন্য থাকছে রিজার্ভ ডে। এবারের ডিপিএলে থাকছে না বিদেশি খেলোয়াড়। বসুন্ধরা, বিকেএসপি, ক্রিকেটার্স একাডেমি ও সিলিকন মাঠে এবারের ডিপিএলের ম্যাচ আয়োজন হতে পারে।
এফএ/ আয়না