বিশেষ প্রতিনিধি, nipon।।
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার ( ২৮ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে ঘটে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হয়নি।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে চুনতি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
র্হািফজ/ আয়না নিউজ