বিশেষ প্রতিনিধি, nipon।।
বলিউড অভিনেতা গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা জানিয়েছেন,স্বামী হিসেবে তিনি গোবিন্দকে যেমন চেয়েছিলেন,অভিনেতা ঠিক তেমন নন। কে বি-টাউনের অন্যতম আদর্শ জুটির দাম্পত্য জীবনের এমন কিছু ঘটনা সম্প্রতি সামনে এসেছে,যা রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে।
সুনীতা গোবিন্দের মতো একজন আদর্শ সন্তান চাইলেও স্বামী হিসেবে তাকে দ্বিতীয়বার বেছে নিতে নারাজ। তিনি একজন অসাধারণ ছেলে এবং দারুণ একজন ভাই হলেও স্ত্রী হিসেবে আমি যা চেয়েছিলাম, তিনি তা নন। দীর্ঘ ৬০ বছর বয়সে গোবিন্দ শুধু নিজের পরিবারকে দেখাশোনা করার জন্য বেঁচেছেন নিজের জন্য না।
আরও পড়ুন-
গোবিন্দের অসংখ্য নারী ভক্ত নিয়ে প্রচলিত নানা গুঞ্জন প্রসঙ্গে আত্মবিশ্বাসী সুনীতা জানান, সোশ্যাল মিডিয়ায় কে কী বলল তাতে কিছু যায় আসে না। নিজের স্বামীর প্রতি বিশ্বাস আর পরিবারের শান্তিই তার কাছে মুখ্য। চল্লিশ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের শেষ প্রান্তে এসে কোনো আক্ষেপ না রেখে আফসোস নিয়ে সুনীতা বলেন, এত বড় একজন সুপারস্টার হয়েও তিনি জীবনে কিছুই দেখলেন না। তবে এখন আর আফসোস করে কোনো লাভ নেই।
এফএ/ আয়না