বিশেষ প্রতিনিধি, nipon।।
দেশের শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিনের সেশনজট নিরসনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই, চলতি বছরের ডিসেম্বর মাসে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি সংক্রান্ত নীতিমালা নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরবর্তী পরিস্থিতি এবং বিভিন্ন রাজনৈতিক কারণে দেশের পাবলিক পরীক্ষার সময়সূচিতে যে অস্থিরতা তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতেই সরকার এই উদ্যোগ নিয়েছে। তিনি আরও জানান, পরীক্ষার সময়সূচিকে পুনরায় স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য।
তিনি বলেন, আমরা চাই ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করতে। এতে করে শিক্ষা ব্যবস্থার সেশনজট অনেকটাই কমে আসবে এবং শিক্ষার্থীরা নির্ধারিত সময় অনুযায়ী পরবর্তী শ্রেণিতে অগ্রসর হতে পারবে।
শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের একাডেমিক ক্যালেন্ডার দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশা করা হচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ
তিনি আরো বলেন, ঠিক একই কারণে ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাও এগিয়ে আনা হবে।