বিশেষ প্রতিনিধি, nipon।।
একটি মাইনসুইপার জাহাজ হরমুজ প্রণালিতে সম্ভাব্য অভিযানের প্রস্তুতি হিসেবে ভূমধ্যসাগরে পাঠাচ্ছে জার্মানি, শনিবার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস এ তথ্য নিশ্চিত করেছেন। বরিস পিস্টোরিয়াস জার্মান সংবাদপত্র রেনিশ পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মাইনসুইপারটির সঙ্গে একটি কমান্ড ও সরবরাহ জাহাজও মোতায়েন করা হবে। তবে কবে এই মোতায়েন কার্যকর হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা তিনি উল্লেখ করেননি।
আরও পড়ুন-
বিগত সরকার দেশের অর্থনীতিকে ভঙ্গুর করেছে: তথ্যমন্ত্রী
ডিপিএ সংবাদ সংস্থা জানায়, সম্ভাব্য এ অভিযানের আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতি, আন্তর্জাতিক আইনের আওতায় বৈধ কাঠামো নিশ্চিত করা এবং জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্ডেসটাগের অনুমোদন এ গুরুত্বপূর্ণ শর্তগুলি পূরণ হওয়ার ওপর জোর দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী অভিযানে যথাযথভাবে অংশ নিচ্ছে না ন্যাটো জোটের মিত্র দেশগুলো এমন সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জার্মানির নৌ সক্ষমতার বিষয়টি তুলে ধরে প্রতিরক্ষামন্ত্রী পিস্টোরিয়াস বলেন, মাইন অপসারণ কার্যক্রমে ন্যাটোর মধ্যে জার্মানি ঐতিহ্যগতভাবে একটি নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করে আসছে। বিশ্লেষকদের ধারণা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে এই পদক্ষেপ যা আন্তর্জাতিক সামরিক সমন্বয়ের ক্ষেত্রে জার্মানির সক্রিয় ভূমিকার ইঙ্গিত দেয়।
এফএ/ আয়না