বিশেষ প্রতিনিধি, nipon।।
সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় মুরাদ শেখ (৩৬) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তিনি নিহত হন। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দরাপেরডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছোট ছেলে নিহত মুরাদ শেখ।
আরও পড়ুন-
ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে প্রস্তুত ই ইউ
কুয়েত প্রবাসী নিহতের বড় ভাই মো.কাউছার হোসেন মোবাইলে জানিয়েছেন, সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় গত ২৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় সড়ক দুর্ঘটনায় নিহত মুরাদের মরদেহ বর্তমানে জুবাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মুরাদের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত মুরাদের পরিবারে বৃদ্ধা মা, স্ত্রী, দুটি শিশু কন্যা এবং ১০ মাস বয়সী একটি পুত্রসন্তানসহ রয়েছে।
এফএ/ আয়না