বিশেষ প্রতিনিধি, nipon।।
ফ্রান্সের অন্যতম জনপ্রিয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা নিকন চলচ্চিত্র উৎসবের ১৬তম আসরে প্রায় ৬ হাজার চলচ্চিত্রের মধ্য থেকে একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে নির্মাতা সৈয়দ সাহিলের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনসিন’অফিসিয়াল সিলেকশন পেয়েছে। চলচ্চিত্রে প্রচলিত চাক্ষুষ সৌন্দর্যের বাইরে মানবিক আবেগ ও অদৃশ্য অনুভূতিগুলোকে ‘বিউটি’ বা সৌন্দর্য হিসেবে তুলে ধরা হয়েছে।
নির্মাতা সৈয়দ সাহিলের মতে, ‘আনসিন’-এর মাধ্যমে এমন এক সৌন্দর্য খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে, যা চোখে দেখা যায় না। কিন্তু অনুভূতিগুলোকে অনুভব করা যায়। সাবরিনা ইসলামের প্রযোজনায় সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন পার্বত রায়হান এবং সম্পাদনা করেছেন নিশান মাহমুদ। প্যারিসে নির্মিত এ সিনেমাটির সংলাপ সম্পূর্ণ ফরাসি ভাষায় হলেও আন্তর্জাতিক দর্শকদের জন্য ইংরেজি সাবটাইটেল যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন-
‘ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান করি’
চলচ্চিত্রটির অধিকাংশ কলাকুশলী বাংলাদেশি হলেও ‘আনসিন’ এ অভিনয় করেছেন ফরাসি শিল্পী জঁ-লুক জ্যাকো, জুলিয়েট পিরোত্তে, এলিজাবেথ সেলেম। সাবরিনা ইসলামের প্রযোজনায় এর চিত্রগ্রহণ করেছেন পার্বত রায়হান এবং সম্পাদনা করেছেন নিশান মাহমুদ।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া প্রায় ৬ হাজার চলচ্চিত্রের মধ্যে ২,৫১১টি সিনেমার শর্টলিস্টে জায়গা করে নেয় ‘আনসিন’। পরে দর্শক ভোটের জন্য চলচ্চিত্রগুলো উন্মুক্ত করা হলে ব্যাপক সমর্থনে ১,১৫৮টি শর্ট ফিল্মের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে এটি।
এফএ/ আয়না