বিশেষ প্রতিনিধি, nipon।।
জাতীয় নাগরিক পার্টিতে (এসিপি) যোগ দিলেন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, সামাজিক আন্দোলনকর্মী মহিউদ্দিন রুমি এবং শেরে বাংলা েএকে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা দলে যোগ দেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মঞ্চে তাদের নাম ঘোষণা করেন এবং ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, ইসহাক সরকার সব ধরনের সুযোগ-সুবিধা ত্যাগ করে জনগণ ও তরুণদের পক্ষে এনসিপিতে যোগ দিয়েছেন। তিনি আরও বলেন, নুরুজ্জামান কাফি ও মহিউদ্দিন রনি ‘জুলাই আন্দোলন’-এর পরিচিত মুখ এবং ওই সময়ে তাদের গুরুত্বপূর্ণ অবদান ও ত্যাগ রয়েছে।
এদিকে, শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল দেশের বাইরে অবস্থান করায় যোগদান অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে পারেননি। তবে দলীয় সূত্রে জানা গেছে, তিনিও এনসিপিতে যোগ দিয়েছেন।
দলের নেতারা আশা প্রকাশ করেন, নতুন যোগদানকারীদের মাধ্যমে এনসিপির সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে এবং তরুণদের সম্পৃক্ততা জোরদার হবে।
হাফিজ/ আয়না নিউজ