বিশেষ প্রতিনিধি, nipon।।
‘সিমরান’ হোক কিংবা ‘অঞ্জলি’ পর্দায় তার উপস্থিতি মানেই দর্শকদের উন্মাদনা। দীর্ঘ ক্যারিয়ারে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজল মানেই একরাশ সজীবতা আর সুপারহিট সব ব্লকবাস্টার সিনেমা।‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ কিংবা ‘কভি খুশি কভি গাম’এর সিনেমার অভিনেত্রী পর্দায় চুম্বন দৃশ্যে আপসহীন।
২০২৩ সালে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতেই সেই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে সহ-অভিনেতা যিশু সেনগুপ্তের সঙ্গে ‘দ্য ট্রায়াল: লাভ, কানুন, ধোকা’ সিরিজে একটি চুম্বন দৃশ্যে অভিনয় শোরগোল ফেলে নেটদুনিয়ায়। প্রশ্ন উঠেছে ক্যারিয়ারের এত বছর পর কেন নিজের নীতি ভাঙলেন অভিনেত্রী।
তবে কাজলের মতে এটা চরিত্রের দাবি। সিরিজে আমি ‘নয়নিকা সেনগুপ্ত’। নয়নিকা যা হতে চায়, যা ভাবে কিংবা যা পায় না সেই লড়াইয়ের একটি অবিচ্ছেদ্য অংশ ওই চুম্বন মুহূর্ত যা কেবল একটি চুমুর দৃশ্য ছিল না ছিল বিশ্বাসের প্রতিফলন। দৃশ্যটিতে চিত্রনাট্যের গুরুত্ব ব্যাখ্যায় বলেন ওটা বাদ দিলে চরিত্রটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় অপূর্ণ থেকে যেত।’
আরও পড়ুন-
ক্রিকেটের ঈশ্বরের ৫৩তম জন্মদিন আজ
তবে দৃশ্যটি করার আগে কিছুটা অস্বস্তি কাজলের মনে ছিল। তার মনে হয়েছিল সেটে দাঁড়ানোর পর আদৌ কাজটা করতে পারবেন না ‘কাট’ বলে বেরিয়ে আসতে হবে। তবে শেষ পর্যন্ত সব স্বাভাবিক হয়ে যায় যা ছিল সম্পূর্ণ একটি পেশাগত সিদ্ধান্ত।
একটি কোর্টরুম ড্রামা ‘দ্য ট্রায়াল’। যেখানে স্বামীর স্ক্যান্ডালের পর একজন নারীর পুনরায় আইনি পেশায় ফিরে আসার সংগ্রামের চিত্র ফুটে উঠেছে। টলিউড সুপারস্টার যিশু সেনগুপ্ত সিরিজটিতে কাজলের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন। ‘দ্য ট্রায়াল’এর দ্বিতীয় সিজনটি ২০২৫ সালে ওটিটি প্ল্যাটফর্ম জিও হটস্টারে মুক্তি পেয়েছে।
এফএ/ আয়না