বিশেষ প্রতিনিধি, nipon।।
পোল্ট্রি, সোনালি ও দেশি মুরগির দাম ঊর্ধ্বমুখী থাকার পর কেজিতে ৫০ টাকা পর্যন্ত কমেছে। তবে গরু ও খাসি আগের দামেই বিক্রি হচ্ছে। মাছের দাম প্রকারভেদে ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে। আজ (শুক্রবার) রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
এক সপ্তাহ আগে ৪০০ থেকে ৪১০ টাকার সোনালি মুরগি আজ ৩৫০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে ১০ থেকে ২০ টাকা কমে পোল্ট্রি মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা। এদিকে ৬০ থেকে ৭০ টাকা কমে দেশি মুরগি ৭২০ টাকা দরে বিক্রি হচ্ছে। কেজিতে ২০ টাকা বেড়ে লেয়ার ১৭০ টাকা। গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ১১৫০ থেকে ১২০০ টাকা কেজি দরে।
আরও পড়ুন-
যুদ্ধবিরতি ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা
মুরগির সঙ্গে সবজির বাজারও নিম্নমুখী। করলা, পটলের কেজি ৫০ থেকে ৬০ টাকা। ঢেঁড়স ৪০ থেকে ৫০, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, কাঁকরোল ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজি ২০ থেকে ৩০ টাকা কমেছে।
মাছের দাম কিছুটা বাড়তির দিকে হওয়ায় কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেশি লক্ষ্য করা যায়। বাজারে গতকাল পাঙ্গাশ ২২০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ ১০ টাকা বৃদ্ধি পেয়ে তা বিক্রি হচ্ছে ২৩০ টাকায়। ১ কেজি ২০০ গ্রাম ওজনের রুই মাছ বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৩৭০ টাকায়। দুই কেজির বেশি ওজনের রুই ৩০ থেকে ৫০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ৪২০ থেকে ৪৫০ টাকায়। এ ছাড়া তেলাপিয়া, পাবদা, শোল, টেংরাসহ সব মাছই কেজিতে ৩০ থেকে ৫০ টাকা বেড়েছে।
বিজ্ঞাপন
এফএ/ আয়না