বিশেষ প্রতিনিধি, nipon।।
নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ওয়ানডেতে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ২৬৫ রান। ২৬৬ রানের জবাবে কেলির ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় এখন কিউইরা।
নিউজিল্যান্ড ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো ছিল না। নতুন বলে ইনিংসের চতুর্থ ওভারে কিউই শিবিরে প্রথম আঘাত হানেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় বলে মুস্তাফিজের বাউন্স সামলাতে না পারায় হেনরি নিকোলস, টপ এজ হয়ে বল জমা পড়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। ৪ রান করে নিকোলস ফেরায় ভাঙে ৮ রানের উদ্বোধনী জুটি।
আরও পড়ুন-
সারা দেশে দ্বিতীয় দিনে এসএসসি ও সমমানের পরীক্ষায় বহিষ্কৃত ১৯
আরেক ওপেনার উইল ইয়াং উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ। ২৫ বলে ১৯ রান এসেছে তার ব্যাট থেকে সাজঘরে ফেরার আগে। নাহিদ রানার করা অফ স্টাম্পের বাইরের লেংথ বলে খোঁচা দিতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ইয়াং।
৫৪ রানে ২ উইকেটে হারানোর পর অধিনায়ক টম ল্যাথামের কাঁধে বড় দায়িত্ব থাকলেও উল্টো দলের বিপদ বাড়িয়েছেন তিনি। মিরাজ ১৭তম ওভারের পঞ্চম বলটি মিডল স্টাম্পের ওপর করায় সেখানে সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে বল চলে যায় শর্ট ফাইন লেগে দাঁড়িয়ে থাকা শরিফুলের হাতে। ১৩ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন ল্যাথাম।
৩ উইকেটে ৬১ রানে দলের বিপদে হাল ধরেন নিক কেলি ও মোহাম্মদ আব্বাস। ক্যালি ৬৮ বলে ফিফটি ছুঁলে কিউইরা পৌছায় শতকে। ৩১ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৩২রান।
এফএ/ আয়না