বিশেষ প্রতিনিধি, nipon।।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নৌবাহিনীর সেক্রেটারি জন ফেলানকে বরখাস্ত করে ইরানের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন নৌবাহিনীতে বড় ধরনের রদবদল করলেন। বুধবার (২২ এপ্রিল) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন পেন্টাগন মুখপাত্র শন পারনেল। তবে তাকে সরিয়ে দেওয়ার স্পষ্ট কারণ জানা যায়নি।
আরও পড়ুন-
শান্ত-লিটনে ভর করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ
প্রাক্তন নৌবাহিনীর সেক্রেটারি জন ফেলানের স্থলাভিষিক্ত হবেন মার্কিন নৌবাহিনীর আন্ডার সেক্রেটারি হাং কাও। এই বরখাস্ত সামরিক মহলে সৃষ্টি করেছে বিস্ময়ের। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার মধ্যে জন ফেলান একজন।
ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ফেলান ২০২৫ সালের মার্চে দায়িত্ব নেন। সামরিক বাহিনীতে পূর্ব অভিজ্ঞতা না থাকলেও ট্রাম্পের প্রচারণার বড় দাতা ছিলেন জন ফেলান।
এফএ/ আয়না