বিশেষ প্রতিনিধি, nipon।।
বাংলাদেশ টানা তিন ম্যাচ টসে হেরে সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের ১০ ওভার শেষ না হতেই সাজঘরে ফেরেন সাইফ হাসান, তানজিদ হাসান তামিম ও সৌম্য। নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানালে ইনিংসের দ্বিতীয় বলে উইলিয়াম ও’উরকের বলে কট বিহাইন্ড হয়েসাজঘরের পথে শূন্য রানে হাঁটেন ডানহাতি ব্যাটার সাইফ হাসান।
আরও পড়ুন-
আগের ম্যাচে হাফ-সেঞ্চুরি করা তানজিদ হাসান তামিম ৫ বলে ১ রান করে আউট হন। নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার ৯ রানে ২ উইকেট হারানো দলের হাল ধরান চেষ্টা করলেও বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি শান্ত ও সৌম্য জুটি। ২৬ বলে ১৮ রান করে আউট হন সৌম্য।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮৮ রান নিয়ে ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস।
এফএ/ আয়না