বিশেষ প্রতিনিধি, nipon।।
ম্যাটাডোর কোম্পানির শ্রমিক হোস্টেলের টয়লেটে মো. ইয়াকুব আলী (২৫) নামে এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। রাজধানীর কামরাঙ্গীরচরের লেকপাড় এলাকায় বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত সোয়া একটায় এ ঘটনা ঘটেছে। মুমূর্ষু অবস্থায় ইয়াকুবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইয়াকুব মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামের আব্দুল মালেকের সন্তান ।
আরও পড়ুন-
বিচারপতিকে বিচারকাজ থেকে অপসারণ
ম্যাটাডোর কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বজলুর রহমান জানিয়েছেন, রাতে খবর পেয়ে কোম্পানির শ্রমিক হোস্টেলের টয়লেট থেকে ইয়াকুবকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়ে আমরা কিছুই জানি না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এফএ/ আয়না