বিশেষ প্রতিনিধি, nipon।।
পবিত্র হজ পালনের উদ্দেশে ২০ হাজার ৫৫৩ হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন। এ হজযাত্রীদের মধ্যে জয়পুরহাট সদর উপজেলার নইম উদ্দীন মন্ডল (৭৫) নামে একজনের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বলে বুধবার (২২ এপ্রিল) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে জানানো হয়েছে। সরকারি-বেসরকারি মোট ৫১টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদিতে পৌঁছান তারা।
বুধবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন সৌদি এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছান। সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ২ হাজার ৮৩০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন বলে জানিয়েছে এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্র হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক।
আরও পড়ুন-
প্রথম দিনেই অনুপস্থিত ২৫,৪০৮ শিক্ষার্থী, বহিষ্কার ৬
গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলে ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। এ ফ্লাইট পরিচালনা আগামী ২১ মে শেষ হবে। ৩০ মে থেকে পুনরায় হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ হবে ৩০ জুন।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।
এফএ/ আয়না