বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমবারের মতো এই মাঠে অনুষ্ঠিত সিনিয়র আন্তর্জাতিক ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে রেকর্ড জয়ের স্বাদ পেল নিগার সুলতানা জ্যোতিরা নেতৃত্বাধীন দল।
২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ জয় তুলে নেয় ৯ বল হাতে রেখে। এর মাধ্যমে প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডেতে প্রথমবারের মতো জয় পেল বাংলাদেশ নারী দল।
ম্যাচের শুরুতে ধাক্কা খেলেও বাংলাদেশকে লড়াইয়ে ফেরান শারমিন আক্তার। তিনি ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ১৩টি চারের সাহায্যে। সেঞ্চুরি থেকে ১৪ রান দূরে আউট হলে ম্যাচে কিছুটা চাপ তৈরি হয়। তখন দলের প্রয়োজন ছিল মাত্র ৭ রান, কিন্তু দ্রুত আরও কয়েকটি উইকেট হারিয়ে জটিল পরিস্থিতিতে পড়ে বাংলাদেশ।
তবে শারমিন চতুর্থ উইকেটে সোবহানা মোস্তারির সঙ্গে ৮৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। মোস্তারি ৪১ রানে ইনজুরিতে অবসরে গেলে পরে স্বর্ণা আক্তারের সঙ্গে আরও ৭৮ রানের জুটি গড়ে ম্যাচ প্রায় নিশ্চিত করে ফেলেন শারমিন।
শেষ দিকে নাটকীয়তা তৈরি হলেও দলীয় ১৯৯ রানের সময় শারমিন ও স্বর্ণা আউট হন। তবে ততক্ষণে জয় প্রায় নিশ্চিত ছিল বাংলাদেশের।
এর আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা দুই ফিফটিতে ২০৫ রান করে। হানশিমা করুণারত্নে করেন সর্বোচ্চ ৫৪ রান। বাংলাদেশের হয়ে রিতু মণি নেন ৩টি উইকেট।
এই জয় শুধু সিরিজে এগিয়ে যাওয়া নয়, বরং রাজশাহীর ক্রিকেট ইতিহাসেও নতুন অধ্যায় হিসেবে যুক্ত হলো—যেখানে প্রথমবারের মতো কোনো সিনিয়র আন্তর্জাতিক ম্যাচেই জয় পেল বাংলাদেশ নারী দল।
হাফিজ/ আয়না নিউজ