বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজধানীর শ্যামলীতে ঢাকা শিশু হাসপাতলের বেজমেন্টে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাফি আল ফারুক সোমবার (২০ এপ্রিল) দুপুর ২ টায় বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন-
দুপুর ১২ টা ৩৮ মিনিটে ঢাকা শিশু হাসপাতালের বেজমেন্টে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোহাম্মদপুর থেকে দুই ইউনিট ও কল্যাণপুর থেকে দুইটি ইউনিট ১ টা ১৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনে। তবে এই ঘটনায় হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি।
এফএ/ আয়না