বিশেষ প্রতিনিধি, nipon।।
ভারতের বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার ও প্রিয়া অ্যাটলি দম্পতি দ্বিতীয়বার স্বাদ নিলেন নতুন ভাবে পুরনো অধ্যায়ের। তাদের ঘরে নতুন অতিথি হয়ে এসেছে এক কন্যাসন্তান। মীর নামে এই দম্পতির এক পুত্রসন্তানও রয়েছে। সোমবার (২০ এপ্রিল) সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে কন্যাসন্তানের বাবা-মা হওয়ার এই সুখবরটি নিশ্চিত করেছেন এই দম্পতি।
পোস্টে তাদের প্রথম সন্তান মীরের একটি স্কেচে লেখা রয়েছে, ‘আমি একটি ছোট বোন পেয়েছি।’ সেই পোস্টারে ‘আমি আর প্রিয়া ধন্য' ২০ এপ্রিল তাদের কোলজুড়ে কন্যাসন্তান এসেছে লিখেছেন আটলি।
আরও পড়ুন-
ব্যক্তিগত জীবনে আনন্দের পাশাপাশি কাজের ক্ষেত্রে অ্যাটলি দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুন ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে বর্তমানে তার পরবর্তী বিগ বাজেট সিনেমা ‘রাকা’র কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিন উপলক্ষে সিনেমাটিতে অভিনেতার ফার্স্ট লুকে তাকে ন্যাড়া মাথায় এবং অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গেছে, যা দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
এফএ/ আয়না