বিশেষ প্রতিনিধি, nipon।।
বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন। সোমবার (২০ এপ্রিল) বিমানবন্দরে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে শাহজালাল বিমানবন্দরকে একটি আধুনিক আন্তর্জাতিক হাবে উন্নীত করার লক্ষ্যে বাংলাদেশ উন্নয়নের ন্যায্য অংশীদার হিসেবে এগিয়ে যাবে এবং বিমান খাতকে আধুনিকায়নের মাধ্যমে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন-
বগুড়ায় আইনজীবী সমিতির ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের আকাশসীমা ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং সমন্বিত আকাশসীমা ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। শুধু তাই নয় নতুন প্রযুক্তির ফলে আকাশপথে যোগাযোগ ও তথ্য আদান-প্রদান আরও দ্রুত ও নিরাপদ হবে বলেও জানিয়েছেন তিনি।
এফএ/ আয়না