বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজধানীর গুলশান-২ এর ‘দ্য কোর্টইয়ার্ড বাজার লাউঞ্জে’ অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে বিপুল পরিমাণের সিসা ও সিসা সেবন করার উপকরণ জব্দের পাশাপাশি বারের ম্যানেজারকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১১ টা থেকে এ অভিযান শুরু করে ডিএনসি।
আরও পড়ুন-
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই
ডিএনসির ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক শওকত ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন,অভিযানে পর্যন্ত বিপুল পরিমাণের সিসা ও সিসা সেবন করার উপকরণ জব্দ করা হয়েছে। ভবন মালিক এক নারী পলাতক থাকলেও বারের ম্যানেজারকে অভিযানে আটক করা হয়েছে।
এফএ/ আয়না