বিশেষ প্রতিনিধি, nipon।।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৫৮ বছর বয়সে ভোর ৬টা ২৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়েছে গত ১৩ এপ্রিল তিনি প্লাটিলেট কমে যাওয়ার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলে পরবর্তীতে তার ম্যালেরিয়া শনাক্ত হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এক শোকবার্তায় বলেন, মাহবুবুর রহমান একজন দক্ষ, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন। তার পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও সততা বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তার অকাল মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ প্রশাসককে হারালো, যা পূরণ করা কঠিন। মন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন-
আসাদুল হত্যাকাণ্ডে জড়িত ৪ জন আটক
১৩তম বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের একজন দক্ষ কর্মকর্তা মাহবুবুর রহমান চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এফএ/ আয়না