বিশেষ প্রতিনিধি, nipon।।
ডা. জাহেদ উর রহমান বলেছেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সাক্ষীর নিরাপত্তা এবং ডিজিটাল প্রমাণ ব্যবহারে সংশোধন আনা হয়েছে। ডিজিটাল প্রমাণ ব্যবহারের সুযোগের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে শিগগিরই একটি বিশেষ সেল গঠন করা হবে, যা সাইবার বুলিং ও অনলাইন হয়রানির বিরুদ্ধে কাজ করবে।
বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা এ কথা বলেন।
আরও পড়ুন-
গিরিশ চন্দ্রের মরদেহ গ্রহণ করলেন বাণিজ্যমন্ত্রী
ডা. জাহেদ উর রহমান বলেন, নারীরা শুধু রাজনৈতিক মত প্রকাশের কারণে নয়, ব্যক্তিগত জীবনের নানা কারণে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। এ ধরনের অপরাধ দমনে সরকার কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে।
এফএ/ আয়না টিভি