বিশেষ প্রতিনিধি, nipon।।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে ট্রাকচাপায় দুই ভাই নিহত হয়েছেন। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নীলফামারী থানার কুন্দপুকুর ইউনিয়নের পূর্ব সূটিপাড়া জামতলী নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,নীলফামারী সদর উপজেলার পশ্চিম কুচিয়ার মোড় (দোলা পাড়া) এলাকার মো. তরিকুল ইসলামের দুই মো: সিহাব হোসেন (১৯) ও মো: সোয়াদ (৬)। এই ঘটনায় মো:হোসেন নামের দশ বছরের আরও এক শিশু গুরুতর আহত হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় তিন পথচারী মহাসড়কের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় সৈয়দপুর থেকে নীলফামারী অভিমুখে আসা একটি অজ্ঞাতনামা ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিহাব ও সোয়াদ ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনায় গুরুতর আহত শিশু হোসেনকে উদ্ধার করে দ্রুত নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ড্রাম ট্রাকটি ঘটনার পরপরই দ্রুত গতিতে পালিয়ে যাওয়ায় সেটিকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে।
সুভাষ/ হাফিজ/ আয়না নিউজ