বিশেষ প্রতিনিধি, nipon।।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন মো. হামিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) দুপুরে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন,গত শুক্রবার (১০ এপ্রিল) রাতে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে রাতে পিয়ন হামিদুলের নাম উল্লেখ পূর্বক থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত পিয়ন হামিদুলকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৯টায় ভুক্তভোগী ছাত্রী এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অংশ নিতে বিদ্যালয় গেলে সন্ধ্যায় সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। রাত ৮টায় তারা বিদ্যালয়ে গিয়ে পিয়ন হামিদুলের কাছে মেয়েটির খোঁজ জানতে চাইলে বিদ্যালয়ে কেউ নেই দাবি করে পিয়ন। পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা কাটাকাটির বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। পিয়ন চাবি দিতে রাজি না হওয়ায় এবং তার আচরণে সন্দেহ সৃষ্টি হওয়ায় একপর্যায়ে স্থানীয়রা জোরপূর্বক বিদ্যালয়ে প্রবেশ করে সেখান থেকে অচেতন অবস্থায় ছাত্রীকে উদ্ধার করে।
আরও পড়ুন-
দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১
গুরুতর অবস্থায় তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানিয়েছেন ভুক্তভোগী ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষনের আলামত পাওয়া গেছে এবং হাসপাতালের গাইনি ওয়ার্ডে তার চিকিৎসা চলমান রয়েছে।
এফএ/ আয়না টিভি