বিশেষ প্রতিনিধি, nipon।।
নাটোর প্রতিনিধি : নাটোরে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে শহরের কানাইখালী এলাকায় এ কর্মসূচীর আয়োজন করে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। এতে বক্তব্য দেন ক্যাবের জেলা কমিটির সভাপতি শামীমা লাইজু নিলা, সাধারণ সম্পাদক রইস উদ্দিন এবং খালেদ বিন জালাল বাচ্চু প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী মজুতদারি ও নানা কারসাজির মাধ্যমে বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি করেছে। এর ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে এবং নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি ক্রয় করতে হিমশিম খেতে হচ্ছে।
তারা অবিলম্বে বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
সান্টু/ হাফিজ/ আয়না নিউজ