বিশেষ প্রতিনিধি, nipon।।
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় পড়া শুরু হয়েছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা এ মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় পাঠ শুরু করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
গুরুত্বপূর্ণ এ রায় ঘোষণার কার্যক্রম রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে, যা দেশের বিভিন্ন প্রান্তের মানুষ গভীর আগ্রহ নিয়ে অনুসরণ করছেন।
আবু সাঈদ হত্যা মামলাটি দেশের সাম্প্রতিক ইতিহাসে আলোচিত ঘটনাগুলোর একটি। জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সংঘটিত এই হত্যাকাণ্ড জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে এবং ন্যায়বিচারের দাবিতে দেশজুড়ে আন্দোলন গড়ে ওঠে।
রায়ের পূর্ণাঙ্গ বিবরণ এবং পর্যবেক্ষণ সম্পর্কে বিস্তারিত জানা গেলে পরবর্তীতে জানানো হবে।
হাফিজ/ আয়না নিউজ