বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ায় গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সাসপেক্টেড হামে আক্রান্ত ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল সুত্র।
হাসপাতাল সূত্রে জানা যায়,হামের চিকিৎসা শেষে ২৪ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩২ জনে। চলমান এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ৪৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। পাশাপাশি শিশুদের টিকাদান নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।
এফ এ / আয়না টিভি