বিশেষ প্রতিনিধি, nipon।।
কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের একটি আবাসিক বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
সফুরা বেগম রুমী লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার সফুরা বেগম রুমীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
হাফিজ/ আয়না নিউজ