বিশেষ প্রতিনিধি, nipon।।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এর প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে। এ পরিস্থিতিতে রাওয়ালপিন্ডি শহরে ১৪৪ ধারা জারি করে সরকার আগামী ১৫ দিনের জন্য ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। ৯ এপ্রিল ইমরান খানের ক্ষমতাচ্যুত দিবস উপলক্ষে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়।
এদিকে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি প্রশাসনের কাছে সমাবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, কর্মসূচিটি শান্তিপূর্ণ হবে। অন্যদিকে, ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলায় আইনি পরামর্শের জন্য ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানের সঙ্গে তার আইনজীবীর আইনি পরামর্শের জন্য সাক্ষাতের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।
মামলার শুনানিতে মামলাটির দ্রুত নিষ্পত্তির ইঙ্গিতও দিয়েছে প্রধান বিচারপতি সরদার মুহাম্মদ সরফরাজ ডোগার ও বিচারপতি মুহাম্মদ আসিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ।
এফ এ / আয়না টিভি