বিশেষ প্রতিনিধি, nipon।।
‘পুষ্পা’ সিনেমার সেই রুক্ষ-সুক্ষ লুক আর দুর্দান্ত অভিনয়ে দক্ষিণী মেগাস্টার আল্লু অর্জুন তার দুর্দান্ত অভিনয়ে বক্স অফিসে তুলেছেন ঝড়। তবে এই নায়কের ছেলেবেলার স্বপ্ন ছিল নাসার বিজ্ঞানী হবার নায়ক নয়। চেন্নাইয়ের সেন্ট প্যাট্রিক স্কুল থেকে পড়াশোনা শেষ করা অর্জুন কুড়ি পেরোতেই পরিবারের সঙ্গে পাড়ি জমান হায়দ্রাবাদে। সেখানে এমএসআর কলেজ থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) নিয়ে স্নাতক হন তিনি।
উচ্চশিক্ষা শেষে নাসার বিজ্ঞানী হওয়ার বাসনা মনে থাকলেও চাকরি জীবনে মন বসেনি তার। চঞ্চল মন তাকে নিয়ে যায় অ্যানিমেশনের দুনিয়ায় কিন্তু সেই দুনিয়াও শেষমেশ ধরে রাখতে পারেনি তাকে। অবশেষে সব চড়াই-উতরাই পেরিয়ে আল্লু অর্জুন থিতু হন পারিবারিক পেশা অভিনয়ে। বাবা আল্লু অরবিন্দ দক্ষিণ ভারতের একজন খ্যাতনামী পরিচালক ও প্রযোজক। বাবার দেখানো পথ ধরে ২০০৩ সালে ‘গঙ্গোত্রী’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে তার।
আল্লু ‘চকোলেট হিরো’ হিসেবে পরিচিতি পেলেও ‘আর্যা ২’ থেকে নিজেকে আমূল বদলে ফেলেন। সেখান থেকে শুরু হয় অ্যাকশন হিরো হয়ে ওঠার নতুন যাত্রা। ‘আলা বৈকুণ্ঠপুর’ সিনেমার মাধ্যমে ২০২০ সালে দক্ষিণ ভারতের গণ্ডি পেরিয়ে প্যান-ইন্ডিয়া তারকা হয়ে ওঠেন আল্লু অর্জুন।
এরপর ২০২১ সালে ‘পুষ্পা: দ্য রাইজ়’ যেন বক্স অফিসের সব সমীকরণ বদলে দেয়। ‘পুষ্পা’ সিনেমার সেই রুক্ষ-সুক্ষ লুক আর দুর্দান্ত অভিনয়ে সিনেমাপ্রমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। সিনেমাতে অর্জুনের পরিবারের শেকড় অনেক গভীরে। প্রবীণ অভিনেতা আল্লু রামা লিঙ্গাইয়া ছিলেন আল্লুর দাদা যিনি এক হাজারেরও বেশি সিনেমায় কাজ করেছেন। অর্জুনের ছোট ভাই আল্লু শিরিষও এখন ইন্ডাস্ট্রির নিয়মিত মুখ।
এফ এ / আয়না টিভি