বিশেষ প্রতিনিধি, nipon।।
বৈভব সূর্যবংশীর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে অভিষেক হয়। গত আসরে প্রথম ম্যাচের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তিনি। এরপর এই বাঁহাতি ব্যাটারকে মাঠে আগ্রাসী রূপেই দেখা যায়। বিশ্বের অন্যতম সেরা পেসার জাস্প্রিত বুমরাহকে ছাড় না দিয়ে তিন বলে দুই ছক্কা হাঁকান সূর্যবংশী।
রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ান্স গুয়াহাটিতে গতকাল রাতে আইপিএলের একমাত্র ম্যাচে মুখোমুখি হয়। প্রবল বৃষ্টির কারণে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হলে ম্যাচটি ১১ ওভারে কমিয়ে আনা হয়। মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।
ইনিংসের দ্বিতীয় ওভারে বুমরাহর ওভারের প্রথম বলটি স্লটে থাকায় কোনো ভুল না করে বৈভব সেটিকে আছড়ে ফেলেন লং-অন বাউন্ডারির ওপারে। কিন্তু এখানেই শেষ নয় বুমরাহর চতুর্থ বলে আবারও ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা মারেন বৈভব। ১৫ বছরের এক কিশোর বিশ্বের সেরা বোলারকে এভাবে ছক্কা মারবে, তা হয়তো নিজেও ভাবেননি বুমরাহ।
ম্যাচে বৈভব সূর্যবংশী মাত্র ১৯ বলে এক চার ও পাঁচটি ছয়ে করেন ৩৯ রান। নির্ধারিত ১১ ওভারে রাজস্থান রয়্যালসের ১৫০ রানের জবাবে মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংস ১২৩ রানে থামলে ২৭ রানের জয় পায় রাজস্থান।
এফ এ / আয়না টিভি য