বিশেষ প্রতিনিধি, nipon।।
ইসরায়েলের মধ্যাঞ্চলে সরাসরি আঘাত হেনেছে ইরান থেকে ছোড়া ক্লাস্টার মিসাইল। মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছেছেন উদ্ধারকারীরা। উদ্ধারকারীর বরাতে জানা যায় ক্লাস্টার মিসাইল বোমা রোস হাইন, রামাত হাসহারন এবং মধ্য ইসরায়েলের অন্যান্য জায়গায় পড়েছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি কিন্তু বোমার আঘাতে একটি গাড়ি উল্টে গেছে।
সর্বশেষ ছোড়া মিসাইল ব্যালিস্টিক মিসাইল ছিল। ওই সময় মধ্য ইসরায়েলের পাশাপাশি ইলাতেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে ইলাতের দিকে যাওয়া মিসাইলটি খালি জায়গায় পড়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
এফ এ / আয়না টিভি