বিশেষ প্রতিনিধি, nipon।।
গাজীপুরে টঙ্গীর মিলগেট বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
তবে এখন পর্যন্ত আগুনের সূত্রপাতের কারণ ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।