বিশেষ প্রতিনিধি, nipon।।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগের আদালত ও অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সোমবার (৬ এপ্রিল) হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নুরুল আমীন বিপ্লব সই করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন সময়সূচি অনুযায়ী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে।
অন্যদিকে, হাইকোর্ট বিভাগের অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। অফিস সময়ের মধ্যে দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, আগের মতোই সাপ্তাহিক ছুটি হিসেবে শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ