বিশেষ প্রতিনিধি, nipon।।
সারারাত ইরানের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। তেহরানের পশ্চিম এবং পূর্বাঞ্চল লক্ষ্য করে দীর্ঘ সময় হামলা হয়েছে এবং সেখানে বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে রোববার (৪ এপ্রিল) সকালে ইরানের রাজধানী তেহরান থেকে আলজাজিরার সাংবাদিক তৌহিদ আসাদি নিশ্চিত করে জানিয়েছেন।
আলজাজিরার সাংবাদিক তৌহিদ আসাদির মতে, এই হামলা শুধুমাত্র রাজধানীতেই সীমাবদ্ধ ছিল না, শিল্প শহর ইস্ফাহান যেখানে লাখ লাখ মানুষ থাকেন সে শহরও হামলার জেরে কেঁপে উঠেছে। হামলার ধরন দেখে মনে হয় যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানের শিল্প কাঠামোকে টার্গেট করেছে।
তেহরান ও ইস্ফাহানের পাশাপাশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে উরমিয়াতে, খোররামাবাদে, কারাজে এবং কোমে। এদিকে কারাজের বি-১ সেতুতে যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে।