বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজধানীর হাতিরপুলে একটি খাবার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এসেছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট কাজ করে। পরে সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রহিমা খাতুন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমরা দুপুর ২টা ৫০ মিনিটে হাতিরপুলের একটি খাবার হোটেলে অগ্নিকাণ্ডের খবর পাই। পলাশী থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এতে কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।